নাটোর জেলার বড়াইগ্রামে রোগীবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কারবালা এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম বানেছা বেগম (৪২)। তিনি কারবালা গ্রামের দুলাল হোসেনের স্ত্রী।
আরও পড়ুন:- যাত্রাবাড়ীতে যুবকের অস্বাভাবিক মৃত্যু
এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বানেছা বেগম রান্না করার জন্য খড়ি কুড়িয়ে নিয়ে কারবালা দাখিল মাদ্রাসার কাছে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বনপাড়া থেকে নাটোরগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।
তিনি আরও জানান, পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।