1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

নানা নাটকীয়তায় নারায়ণগঞ্জ বারের ভোটগ্রহণ সম্পন্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ২১৩ Time View

নারায়ণগঞ্জে দিনভর বিএনপি নীল ও আওয়ামীলীগের সাদা প্যানেলের উত্তেজনা ও বহিরাগতদের দফায় দফায় শো-ডাউনের মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে জেলা আইনজীবী সমিতির নির্বাচনের (২০২১-২২)। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা চলে এ ভোটগ্রহন। এতে সকাল থেকেই দুই প্যানেলের পক্ষে জেলা ও মহানগর আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন :আওয়ামীলীগের দু’টি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘষের্ আহত ১৫

 

সকাল থেকেই উভয়পক্ষ নিজেদের পক্ষে নেতাকর্মীদের নিয়ে ব্যাপক শো-ডাউন করেছেন। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিদর্শন করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমরা সবাই যার যার রাজনৈতিক প্লাটফর্মে থেকে কথা বলবো সেটা জনগন গ্রহণ করবে কী করবে তা জনগনের ইচ্ছা। আমি যতটুকু দেখেছি নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।

 

আমি আশা করি এই উৎসম মুখর পরিবেশ বজায় থাকবে এবং এই উৎসব মুখর পরিবেশেই ফলাফল ঘোষণা করা হবে। জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেন, নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ফলাফলও ঘোষণা হবে এবং আওয়ামীলীগের প্যানেল জয়লাভ করবে বলে আমরা প্রত্যাশা করি কারণ আইনজীবীরা আওয়ামীলীগ প্যানেলের প্রতি আস্থাশীল।

 

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে তবে এতে ভোটে কোন প্রভাব পড়বেনা বলেই আমরা আশা করি। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখন দেখা যাক ফলাফল কতটুকু সুষ্ঠু হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবী ও আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট এম সামছুল ইসলাম ভুইয়া।

 

 

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদে মুহাম্মদ মোহসীন মিয়া ও সাধারণ সম্পাদক পদে মাহবুবুর রহমান প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে বিদ্যুৎ কুমার সাহা, সহসভাপতি পদে বরুণ চন্দ্র দে, যুগ্ম সম্পাদক পদে রবিউল আমিন রনি, কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক পদে মো. স্বপন ভূঁইয়া, লাইব্রেরী সম্পাদক পদে মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক পদে সাজ্জাদুল হক সুমন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মোহাম্মদ আসাদুর রহমান বিপ্লব, সমাজ সেবা সম্পাদক পদে ইসরাত জাহান ইনা ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে নুসরাত জাহান তানিয়াকে মনোনয়ন দেয়া হয়েছে।

 

 

সদস্য পদে মনোনীত পাঁচজন হলেন: রোমানা আক্তার, আবু তাহের তালুকদার, কামরুল হাসান, সিরাজুল হক মিলন ও শরিফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট কামাল হোসেন মোল্লা।

 

 

এছাড়া সিনিয়র সহসভাপতি পদে অ্যাড. মানিক মিয়া, সহ সভাপতিআনোয়ারুল আলম রিপন, যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন ভূইয়া সবুজ, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক জাহিদুর রহমান, লাইব্রেরি সম্পাদক অ্যাড. মোহসীন মিয়া, ক্রীড়া সম্পাদক গোলাম সারোয়ার, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক আসমা হেলেন বিথি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। সদস্য পদে লড়ছেন: মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ, হাবিবুর রহমান, আসিয়া সুলতানা জেমী, হাফিজুর রহমান মাসুদ ও জামান হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।##

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved