নীলফামারী জেলার কিশোরগঞ্জে ট্রাক্টর উল্টে চাপা পড়ে চালক তারিকুল ইসলাম (২৩) নিহত হয়েছেন।
আজ শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ির দোলায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ট্রাক্টর চালক ওই ইউনিয়নের সোনাকুড়ি মাঝাপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।
আরও পড়ুন:- এবার খুব দেখেশুনে ও বুঝে সিদ্ধান্ত নেবো: শবনম ফারিয়া
জানা যায়, সোনাকুড়ির দোলায় জমি চাষ শেষে ট্রাক্টরটি রাস্তায় ওঠানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় চালক তারিকুল ইসলাম ওই ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রণচন্ডী ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমান।