বিনা দাওয়াতে বিয়ে বা কোন অনুষ্ঠানে খাওয়া জায়েজ কিনা ! বিনা দাওয়াতে বিয়ে বা কোন অনুষ্ঠানে খাওয়া সম্পূর্ণ হারাম। কারণ ইসলামে স্পষ্ট বলা হয়েছে, শুধু দাওয়াত দিলেই একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির অনুষ্ঠানে যেতে পারবে।
এ প্রসঙ্গে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির বাড়িতে তিনদিনের বেশি অতিথি হিসেবে থাকতে পারবে না। বিনা দাওয়াতে গিয়ে আরেকজন মুসলিমকে কষ্ট দেওয়া, বিপদে ফেলা এটা ইসলাম সমর্থন করে না। একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের দায়িত্বই হচ্ছে তাকে দাওয়াত দিলেই তিনি যাবেন।
মহান আল্লাহ তা’আলা বলেন, তোমরা অন্যায়ভাবে একজন মানুষের কোনো সম্পদ গ্রহণ করবে না। বিনা দাওয়াতে খাদ্য গ্রহণ করার ফলে সে অন্যায়ভাবে খাবার খাচ্ছে অথচ ঐ ব্যক্তির খাবারের আয়োজন তার দাওয়াত দেওয়া মেহমানদের জন্য বরাদ্দ ছিল। এছাড়া এর ফলে তার মিথ্যাচার হলো যা মুনাফিকের শামিল। একজন মুমিনতো কখনো মুনাফিক হতে পারে না।
তাছাড়া খাওয়ার ফলে দাওয়াত দেওয়া মেহমানদের খাবার নাও থাকতে পারে। এতে করে অনুষ্ঠানে বিরাট সমস্যা সৃষ্টি হতে পারে, ঝগড়া বিবাদ হবে,আত্মীয়তার মধ্যে ফাটল ধরতে পারে। যা মুসলমানদের কাজ হতে পারে না।
এ বিষয়ে কোরআনে বলা হয়েছে, “নিশ্চয় যারা এতিমদের ধন-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা তো তাদের পেটে আগুন ঢুকাচ্ছে, আর অচিরেই তারা প্রজ¦লিত আগুনে প্রবেশ করবে।” অর্থাৎ এ বিষয়ে প্রত্যেক মুসলিমদের সজাগ থাকা উচিত। সুতরাং একজন মুসলিম দাওয়াত দিলেই আমরা ঐ অনুষ্ঠানে যাবো , অন্যথায় যাবো না।