খারাপ মৃত্যুর কিছু চিহ্ন ! খারাপ মৃত্যুর কিছু আলামত আছে যা প্রমাণ করে এটা ভাল মৃত্যু নয়। খারাপ মৃত্যুর কিছু চিহ্ন হচ্ছে :
কোনো ব্যক্তি যে জিনিস দিয়ে আত্মহত্যা করবে কেয়ামতের দিন সেই জিনিস দিয়েই তাকে মারা হবে এটাই হবে তার আত্মহত্যার শাস্তি। ওড়না পেচিয়ে যে আত্মহত্যা করবে তার শাস্তি হবে ওড়না পেঁচানো, বিষ খেয়ে যে মারা যাবে তার শাস্তি হবে জাহান্নামের বিষ খাওয়া।
অনেকে মদ খাওয়া অবস্থায় মারা যায়, জুলুম করা অবস্থায় মারা যায়, অন্যের জায়গা দখল করা অবস্থায় মারা যায়, যেকোনো কবীরা গুনাহ করা অবস্থায় মারা যায়, এটাও খারাপ মৃত্যু, জান্নাতি মৃত্যু নয়।
মায়ের মনে কষ্ট দিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার খারাপ মৃত্যু হবে । এজন্য আমাদের উচিৎ মায়ের সাথে সবসময় ভাল আচরণ করা। যার মা নাই সে বুঝে মা না থাকার কি জ্বালা। মায়ের দোয়া হচ্ছে সবচেয়ে বড় দোয়া।
স্বামী যদি স্ত্রীর উপর নাখোশ থাকে, রেগে থাকে ঐ অবস্থায় যদি স্ত্রীর মৃত্যু হয় সেটাও স্ত্রীর জন্য খারাপ মৃত্যু হবে।
কোন লোক মারা গেলে যদি এলাকার মুসলমানেরা আল্লাহর কাছে শুকরিয়া করে এটাও ভাল মৃত্যু হবে না। কারণ সমাজে জালিম কিংবা খারাপ লোকের মৃত্যু হলে অনেক প্রতিবেশী খুশী হয়।
তাই আমাদের ভালো মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সবসময় মৃত্যুর কথা চিন্তা করতে হবে। যে নিজেকে ভালো করতে চায় মৃত্যুর চিন্তাই তার জন্য যথেষ্ট।