রাজধানীর হাতিরঝিলের জলাশয়ে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বেগুনবাড়ি সেতুর পূর্ব পাশে জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়।
আনুমানিক ২২ বছর বয়সী ওই যুবকের পরিচয় ও মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।