1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

 ৪ দিন প্রেমিকের বাড়িতে অনশন, অবশেষে প্রেমিক-প্রেমিকার বিয়ে

নাটোর প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ৩৩১ Time View
বিয়ের দাবিতে চার দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করা কলেজছাত্রী পপি। ছবি: সংগৃহীত।

নাটোর জেলার নলডাঙ্গায় বিয়ের দাবিতে চার দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করে অবশেষে বিয়ে হলো প্রেমিক সাইফুলের সাথে কলেজছাত্রী পপির। অনড় মনোভাব নিয়ে অনশন করে চলেছিলেন কলেজ ছাত্রী। নানা চাপ সত্তে¡ও তিনি দাবি থেকে সরে আসেননি।

নানা নাটকীয়তার মধ্যে অবশেষে সোমবার বিকালে পুলিশ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের মধ্যস্থতায় অবশেষে বিয়েটি সম্পূর্ণ হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষীকোল গ্রামে।

প্রেমিক সাইফুল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে এবং মৃত সোবাহান মন্ডলের মেয়ে কলেজ ছাত্রী পপির বাড়ি একই গ্রামের সোনার মোড়ে। বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কলিম উদ্দীন ।

কলেজ ছাত্রী পপি বলেন, আমি আমার অনশনে অনড় ছিলাম। আমি যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। আমি অনেক আনন্দিত। আপনারা আমাদের দুজনের নতুন সংসার জীবনের জন্য দোয়া করবেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ ২ বছরের প্রেম করার পর বিয়ের প্রতিশ্রুত দিয়ে তিনমাস তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে গাজিপুরে জেলার কামরাঙ্গা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেছে। পরে নাটোর আসার পর প্রেমিক কলেজ ছাত্রী পপিকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে বাসা থেকে পালিয়ে যায় প্রেমিক সাইফুল।

শুক্রবার থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করে কলেজ ছাত্রী পপি। অবশেষে অনশনের চার দিনের মাথায় বিয়েতে রাজি হয় প্রেমিক সহ তার পরিবার। পরে সোমবার বিকালে তাদের বিয়ে সম্পূর্ণ করেন এলাকাবাসী।

এর আগে প্রেমিক সাইফুল তার প্রেমিকা পপিকে তার নিজ বাড়িতে আসতে বলে পালিয়ে যান প্রেমিক। এ ঘটনা বিভিন্ন গণমাধমে প্রকাশসহ সামাজিক যোগাযোগ ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়ার পর পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার লোকজন বিয়ের বিষয়ে মিমাংসা হয়। চারদিন অনশনের পরে প্রেমিক সাইফুল ইসলামকে উপস্থিত হলে দুই পক্ষের অভিভাবকরা ৬ লাখ এক টাকা দেনমোহর ধার্য করে বিয়ে সম্পূর্ণ হয়। এ সময় উভয় পক্ষের আত্মীয় স্বজন সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved