1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

পীরগাছায় সড়কে ঝরল খাদ্য ব্যবসায়ীর প্রাণ

রংপুর প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ১৩৮ Time View
প্রতীকী ছবি।

রংপুর জেলার পীরগাছায় সড়ক দুর্ঘটনায় এক খাদ্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দেউতি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাদ্য ব্যবসায়ীর নাম আলতাব হোসেন (৫০)। উপজেলার পানসিয়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে তিনি ।

পুলিশ সূত্রে জানা যায়, বাইসাইকেল যোগে নিহত আলতাব হোসেন ব্যবসায়ীক কাজে পীরগাছা থেকে রংপুর যাচ্ছিলেন। এ সময় দেউতি নামক স্থানে পৌঁছলে একটি মোটরসাইকেল তাকে ওভারটেক করার সময় ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হওয়ায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

গণমাধ্যমে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved