1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
পাটকেলঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে যাত্রীবাহী বাস, নিহত ২ - Globalprime24.com
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

পাটকেলঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে যাত্রীবাহী বাস, নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ১৮২ Time View
প্রতীকী ছবি।

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পানিতে পড়ে দুইজন নিহত হয়েছে এবং আহত হয়েছেন পাঁচজন। আজ রবিবার (১০ জানুয়ারি) সকাল ৮ টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা ব্রিজের কাছাকাছি এ ঘটনা ঘটে।

নিহত দুই জনের মধ্যে একজনের নাম রামপদ মন্ডল (৪৫)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের মৃত মাদার মন্ডলের ছেলে। তবে অপর নিহতের নাম পারিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া খুলনাগামী একটি যাত্রীবাহী বাস সকাল ৮ টার দিকে জেলার পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাকদহা ব্রিজের কাছে অপর একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটিয়ে আগে উঠার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও পাঁচজন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ এ বিষয়ে বলেন, হাইওয়ে পুলিশের নিহতদের মরদেহ কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved