1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

শেয়ারবাজার নিয়ে আর খেলতে পারবে না বড় বড় দুষ্টশক্তি : বিএসইসি চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ১৮৭ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম বলেছেন, বড় বড় দুষ্ট শক্তি যদি শেয়ারবাজারে এসে খেলতে চায়, সেটা তারা আর পারবে না। আমরা বিনিয়োগকারীদের নিরাপত্তা দিব।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আগারগাঁওয়ে অবস্থিত বিএসইসির অডিটরিয়াম রুমে ‘রোল অফ ক্যাপিটাল মার্কেট ইন কিপিং ইকোনোমি ভাইবারেন্ট ডিউরিং কোভিড-১৯ প্যানডিমিক’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেয়ারবাজারকে হঠাৎ করে কোনো শক্তি যেন আঘাত করে ফেলতে না পারে উল্লেখ করে বিএসইসির চেয়ারম্যান বলেন, মানুষ কোনদিন বেশি কিনবে, কোনদিন বেশি বিক্রি করবে। ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর বাজার উঠা-নামা করবে। এই উঠা-নামা যেন সুস্থভাবে হয়। এই উঠা-নামার মধ্যে যেন কোনো রকমের দুষ্ট শক্তি আঘাত করে নিরীহ বিনিয়োগকারীদের নি:স্ব করে দিতে না পারে সেটা আমরা খেয়াল রাখছি। সরকার সচেতন, আমরাও সচেতন।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, শেয়ারবাজারের ভাল অবস্থান এবং উন্নয়ন ধরে রাখার পিছন আস্থা, বিশ্বাস এবং সবার সাহায্য ও সহযোগীতা থাকতে হবে। আইসিবিসহ অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান ঠিকভাবে রোল প্লে করতে পারে সেদিকেও আমরা খেয়াল করছি। আরেকটু সময়ের ব্যাপার তারপর আপনারও বুঝতে পারবেন এই বাজারের সাসটেইনেবিলিটি নেয়া হয় না কেন। সময়টা খুব বেশি লাগবে না। আশা করি তিন থেকে ছয় মাসের মধ্যেই আপনারা ফিল করবেন।

আরো আইপিও দেয়া হবে উল্লেখ করে বিএসইসির চেয়ারম্যার বলেন, আইপিওর মাধ্যমে দেশের বড় বড় ব্যবসায়ী-ইন্ডাস্ট্রিজ তাদের ব্যবসাকে বিভিন্নভাবে ক্যাপিটাল মার্কেটের লংটার্ম ফাইন্যান্সিংয়ের মাধ্যমে ব্যবসাগুলোকে সাসটেইনেবল করতে পারবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার প্রফেসর ড. মো: মিজানুর রহমান, বিডি ফাইন্যান্সের চেয়ারম্যান মনোয়ার হোসেন, বিএমবিএ প্রেসিডেন্ট মো: ছাইয়েদুর রহমান, সিএমজেএফের প্রেসিডেন্ট হাসান ইমাম রুবেল।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির নির্বাহী কর্মকর্তা ও মুখপাত্র মো. রেজাউল করিম।পুঁজিবাজার রিপোর্ট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved