সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর জয়েন্ট সেক্রেটারী ও হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মুফতি দেলোয়ার আল হুসাইন নারায়ণগঞ্জ বাসিকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদুল আজহার আমাদেরকে ত্যাগের আদর্শ শেখায়, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে কাজ করতে শেখায়। আমাদের প্রয়োজনে জাতীয় স্বার্থে কোরবানির মানসিকতা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শেখায়।
ফ্যাসিবাদীরা দেশ থেকে পালিয়েছে। কিন্তু তাদের অপতৎপরতা এখনো থেমে নেই। জনগনকে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। নারায়ণগঞ্জবাসিকে আমি ন্যায়বিচার, মানবিকতা ও খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থেকে গণআন্দোলনে শরিক হওয়ার জন্যে বিশেষ আহবান জানাচ্ছি।
নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমি নারায়ণগঞ্জবাসীর শান্তি, সুস্থতা, নিরাপত্তা ও সমৃদ্ধ জীবনের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি। সেইসঙ্গে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানাচ্ছি। মহান ত্যাগের এ দিনে আমরা যেন সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকতে পারি—সে প্রত্যাশা কামনা করছি।
এটাই হোক আমাদের অঙ্গীকার।