1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
৯৯৯-এ ফোন পেয়ে দরজা ভেঙে মডেল নাজের লাশ উদ্ধার - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

৯৯৯-এ ফোন পেয়ে দরজা ভেঙে মডেল নাজের লাশ উদ্ধার

গ্লোবাল প্রাইম বিনোদন ডেস্ক:
  • Update Time : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ১৫৫ Time View
মডেল সাদিয়া ইসলাম নাজ
মডেল সাদিয়া ইসলাম নাজ। ছবি:- সংগৃহীত।

রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় নিজের ফ্ল্যাট থেকে মডেল সাদিয়া ইসলাম নাজের (২১) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের ২১ নম্বর সড়কের ৭৯২ নম্বর ভবনের দ্বিতীয় তলায় থাকতেন তিনি। ওই ফ্ল্যাটের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, জরুরি সেবা ৯৯৯-এ গতকাল মঙ্গলবার ভোরে নাজের কোনো স্বজন জাতীয় ফোন করেছিলেন। সেখান থেকে তথ্য পেয়ে ওই ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করা হয়। বাসায় গিয়ে ভেতর থেকে দরজার বন্ধ পাওয়া যায়। পরে সেটি ভেঙে লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন- করোনায় ৮ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু দেখল বাংলাদেশ

এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, মডেল নাজের পরিবার গ্রামের বাড়ি খুলনা থাকেন। সেখানে সোমবার ফোনে তার বাবা মনিরুল ইসলামের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হলে রাত ১১ টার পর থেকে স্বজনেরা তার ফোনটি বন্ধ পান।

ওসি আরো বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি নাজ আত্মহত্যা করেছেন। তবে তিনি যে ফ্ল্যাটে থাকতেন সেখানে সিসি ক্যামেরা রয়েছে। ফুটেজ এনে যাচাই করা হচ্ছে। তাছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved