1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন

২৭ লাখ কৃষক পাবে বিনামূল্যে সার-বীজ

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৯৬ Time View

সরকার ২৭ লাখ কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আসন্ন বোরো মৌসুমে। এই মৌসুমে ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে মোট ১৭০ কোটি টাকার প্রণোদনা দেওয়া হবে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক বিজ্ঞপিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে ১৭০ কোটি টাকার প্রণোদনার আওতায় তিন ক্যাটাগরিতে ২৭ লাখ কৃষককে বিনামূল্যের সার-বীজ দেওয়া হবে।

হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির জন্য প্রায় ৮২ কোটি টাকার প্রণোদনার আওতায় বিনামূল্যে ১৫ লাখ কৃষকের প্রত্যেককে ২ কেজি করে বীজধান দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

৭৩ কোটি টাকা ব্যয়ে উচ্চফলনশীল জাতের উৎপাদন বৃদ্ধির জন্য ১২ লাখ কৃষককে সার এবং বীজও দেওয়া হচ্ছে।

প্রণোদনার আওতায় একজন কৃষক তার এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন বলে জানানো হয় ঐ বিজ্ঞপ্তিতে।

৬১টি জেলায় ১১০টি ব্লক বা প্রদর্শনী তৈরি করে ধান লাগানো ও কাটার জন্য ১৫ কোটি টাকার প্রণোদনাও দেওয়া হবে। প্রতিটি প্রদর্শনী হবে ৫০ একর জমিতে, খরচ হবে ১৩ লাখ ৭০ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। মাঠ পর্যায়ে ইতোমধ্যে এসব প্রণোদনার ৫০ শতাংশ বিতরণ করা হয়েছে। বাকি কাজগুলোও চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved