আগামি ১ আগস্ট যাত্রাবাড়ীতে ২৪-এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানীর ডেমরায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বাদ মাগরিব ডিএসসিসির ৬৮ নম্বর ওয়ার্ডের রসুলনগর ইউনিট বিএনপির অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী এস.এম রেজা চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. আনিসুজ্জামান। সভায় ৬৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি মো.আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন, ৬৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক দুলাল ভুইঁয়াসহ সকল অঙ্গ সংগঠন ও ইউনিট পর্যায়ের গুরুত্বপূর্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় এস.এম রেজা চৌধুরী সেলিম ও আনিসুজ্জামান নেতাকর্মীদের উদ্যেশ্যে বলেন, স্বৈরাচারের পতন ঘটাতে ২৪-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের কাছে এ জাতি আমরণ ঋনি। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে আগামি ১ আগস্ট যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে গণঅভ্যুত্থানে নিহত সকল বীর শহীদদের স্মরণে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ডেমরা থানা বিএনপি, ইউনিট বিএনপি ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাবেশে আমারা সকল শহীদদের বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানাতে চাই। এ সময় ডেমরা থানা বিএনপির এ দুই নেতা সকলকে সমাবেশে উপস্থিত হতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।