1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল: মঈন খান - Globalprime24.com
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল: মঈন খান

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সেই অধিকার ফিরে পেতে এখন ১৮ কোটি মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনই হবে দেশে গণতান্ত্রিক উত্তরণের দিন। সোমবার (২৯ ডিসেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন।



ড. মঈন খান বলেন, একটি ফ্যাসিবাদী সরকার দীর্ঘদিন ধরে জনগণের কাঁধে চেপে বসে দেশের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। বিএনপি একটি উদার, গণতান্ত্রিক ও জনবান্ধব রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকারে বিশ্বাস করে। জনগণের ইচ্ছা ও সুষ্ঠু ভোটের মাধ্যমে যখন একটি জবাবদিহিমূলক সরকার গঠিত হবে, তখনই দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।



মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ দলের স্থানীয় নেতারা। এদিকে একই দিনে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে নরসিংদী-২ আসনের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র জমা দেন ইঞ্জিনিয়ার মহসীন আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved