আগামী ১৭ জুলাই দেশের ৮ টি পৌরসভায় ভোটের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। বুধবার (৩১ মে) নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিতে প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
যে ৮ পৌরসভায় ভোট হবে সেগুলো হলো- চট্টগ্রামের দোহাজারী, পিরোজপুরে ভান্ডারিয়া ও মঠবাড়িয়া, শরীয়তপুরের গোসাইরহাট, কুমিল্লার দেবিদ্বার, চাঁদপুরের ছেংগারচর, যশোরের বেনাপোল ও সিরাজগঞ্জের তারাশ পৌরসভা।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ সময় ১৮ জুন। মনোনয়নপত্র যাচাই বাছাই ১৯ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। আর ভোটগ্রহণ ১৭ জুলাই।