1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

১০ মিনিটের বেশি থাকতে পারবেন না সাংবাদিকেরা: ইসি

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৯৪ Time View

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রে নয়, ভোটকক্ষে ১০ মিনিটের বেশি সময় থাকতে পারবেন না সাংবাদিকেরা। সাংবাদিকদের অবস্থান করা নিয়ে জারিকৃত পরিপত্র সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। শনিবার জারিকৃত সংশোধিত এই পরিপত্রে সংশোধন করা হয়েছে এ তথ্য। ইতিপূর্বে ১৮ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের জন্য ১৩টি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছিল ইসি। আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন।

পরিপত্রে উল্লেখ করা হয়, ভোট কেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং কর্মকর্তাকে অবহিত করে তথ্য সংগ্রহ, ছবি তোলা ও ভিডিও ধারণ করতে পারবেন সাংবাদিকেরা। তবে দ্বিতীয় নির্দেশনায় উল্লেখ করা ছিল, ভোট কেন্দ্রে ১০ মিনিটের বেশি অবস্থান করা যাবে না। পরিপত্রটি নিয়ে শুক্রবার গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ নিয়ে শুরু হয় সমালোচনা। সমালোচনার মুখে শনিবার ইসি সচিবালয় আগের নির্দেশনায় সংশোধনী আনে। যদিও নতুন পরিপত্র নিয়েও সমালোচনা রয়েছে।

সংশোধনীতে বলা হয়, একসঙ্গে একাধিক গণমাধ্যমের সাংবাদিক একই ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন না। সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোট কক্ষে অবস্থান করতে পারবেন না। ভোট কক্ষে নির্বাচনি কর্মকর্তা, এজেন্ট ও ভোটারদের সাক্ষাতকার নেওয়া যাবে না। সাংবাদিকেরা ভোট গণনা দেখতে পারবেন কিন্তু সরাসরি সম্প্রচার করতে পারবেন না।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও যুগ্ম সচিব আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, আগের পরিপত্রে টাইপিং মিসটেক (ছাপার ভুল) ছিল। ভোট কেন্দ্র নয়, ভোট কক্ষে সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি থাকতে পারবেন না। তবে তারা ভোট কেন্দ্রে অবস্থান করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved