1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

১০ ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ করবে বিএনপি: ফখরুল

স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৭৮ Time View

১০ ডিসেম্বর নয়াপল্টনেই বিএনপি গণসমাবেশ করবে- এমন অনড় অবস্থানের কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চাই। শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে সরকারকেই এগিয়ে আসতে হবে। অপ্রীতিকর কিছু ঘটলে এ জন্য সরকারই দায়ী থাকবে।’ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আপনারা দেখেছেন সারা দেশের সমাবেশগুলোতে কী পরিমাণ মানুষ সমবেত হয়েছিল। বাধা দেওয়ার পরেও অন্য ৯টি সমাবেশ হয়েছে। সেসব সমাবেশে মানুষের ঢল নেমেছে। ঢাকা গণসমাবেশেও মানুষের ঢল নামবে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা সমাবেশস্থলে যাব। অপ্রীতিকর কিছু ঘটলে সরকার দায়ী। তিনি নয়াপল্টন অফিস থেকে পুলিশ প্রত্যাহার করে সমাবেশ করার উপযুক্ত পরিবেশ তৈরি করতে সরকারের প্রতি আহ্বান জানান।

আগামী ১০ ডিসেম্বর বিএনপি সংবিধানসম্মত শান্তিপূর্ণভাবে গণসমাবেশ করবে জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশের ব্যবস্থা করার দায়িত্ব সরকারের। অন্যথায় এর দায়িত্ব সরকারকে নিতে হবে।

মির্জা ফখরুল বলেন, প্রশাসন যদি আমাদের অন্য কোনো প্রস্তাব দেন সেটি যদি আমাদের অনুকূলে হয় তাহলে আমরা ভেবে দেখব। তবে আমরা নয়াপল্টনেই শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই।

তিনি আরো বলেন, নয়াপল্টন থেকে অবিলম্বে পুলিশ প্রত্যাহার করতে হবে এবং সেখানে সমাবেশ করার পরিবেশ ও তৈরি করতে হবে। এর দায়িত্ব সরকারের।

তিনি বলেন, আমরা নয়াপল্টনের সমাবেশ করার কথা বলেছি। সরকারের কাছে বলেছি বিকল্প কোনো ভেন্যু থাকলে সেটা আমাদেরকে বলুন। সেটা যদি আমাদের কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে আমরা বিবেচনা করব।

উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে পল্টন এলাকা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির কয়েকশ নেতাকর্মী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। বিএনপি চায় তারা নয়াপল্টনে সমাবেশ করবে। কিন্তু পুলিশ বলছে, রাস্তায় সমাবেশ বা কোনো জমায়েত হওয়া যাবে না। পুলিশ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে। তবে বিএনপি সেখানে সমাবেশ করবে না বলে অনড় রয়েছে। এরপর আরামবাগের আইডিয়াল স্কুলের সামনের রাস্তায় সমাবেশের জন্য বিএনপি অনুমতি চাইলে পুলিশে তাতে সাড়া দেয়নি। পরে পুলিশের পক্ষ থেকে টঙ্গীর বিশ্ব ইতজেমার ময়দান অথবা পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে বিএনপি চাইলে সমাবেশ করতে পারে বলে প্রস্তাব দেওয়া হয়। এতে পুলিশের কোনো আপত্তি নেই বলেও মঙ্গলবার (৬ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved