1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

হোয়াটসঅ্যাপে অন্য নম্বরে চ্যাট স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ২৪৭ Time View

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ নিরাপত্তা নীতিমালা ইস্যুতে জনপ্রিয়তা হারিয়েছে।

এ কারণে অনেক ব্যবহারকারীই হোয়াটসঅ্যাপের বিকল্প প্ল্যাটফরমে যোগ দেয়। এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

ভিন্ন নম্বরে চ্যাট স্থানান্তরের সুযোগ পাবে ব্যবহারকারীরা। এরই মধ্যে ফিচারটি নিয়ে কাজও শুরু হয়েছে। ওয়াবেটাইনফোর বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে, ভিন্ন ফোন নম্বরে চ্যাট স্থানান্তর করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। এ সম্পর্কিত একটি ফাংশনও নজরে এসেছে ওয়াবেটাইনফোর। আশা করা হচ্ছে, পরবর্তী আপডেটে এ ফিচার সবার জন্য উন্মুক্ত করবে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

আরও পড়ুন- বন্ধ হয়ে যাবে সকল অবৈধ ফোন

নতুন ডিভাইসে হোয়াটসঅ্যাপ লগইন করলে শুরুতে ভিন্ন নম্বরে চ্যাট স্থানান্তরের ফিচারটি চোখে পড়বে। তখন এ সুযোগ গ্রহণ না করলে পরবর্তীতে আর চ্যাট স্থানান্তর করা যাবে না। এ সম্পর্কে হোয়াটসঅ্যাপের নির্দেশনা থাকবে এমন- এই স্টেপ স্কিপ করলে পরবর্তীতে আর চ্যাট স্থানান্তর করতে পারবেন না। ভিন্ন নম্বরে চ্যাট স্থানান্তর করার সঙ্গে সঙ্গে ভিডিও এবং ছবিও স্থানান্তর করতে পারবেন ব্যবহারকারীরা। ঠিক কবে ফিচারটি চালু হবে, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সুত্র- যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved