কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে বজ্রপাতে মো. নূর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৯ মে) বিকেলে উপজেলার পুমদী ইউনিয়নের উত্তর চরপুমদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু নূর ওই গ্রামের মৃত ইকবালের ছেলে।
আরও পড়ুন- শ্যামনগরে মোটর ভ্যানের চাকার নিচে পড়ে শিশুর মৃত্যু
ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন চরপুমদী গ্রামের দায়িত্বরত গ্রাম পুলিশ মো. আনিছ।
স্থানীয়রা জানায়, শিশু নূর মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতো। রোববার বিকেলে বাড়ির পাশে কয়েক শিশুর সঙ্গে সে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই নূরের মৃত্যু হয়।