নারীর সঙ্গে ঘনিষ্ঠ হতে চায় ১৬ বছরের কিশোর। ভাড়া করা সেই নারীর সঙ্গে দিনক্ষণ ঠিক করা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় টাকা। পূরণ হচ্ছিল না মনের ইচ্ছাও। তবে মনের সাধ মেটাতে করা হয় ভয়ংকর পরিকল্পনা। এমন নিষ্ঠুরতায় খুন হলো তারই বন্ধু ১৪ বছরের নওফেল। মজার ছলে বন্ধুকে খুন করে ছিনতাই করে মুঠোফোন। সেই ফোন বিক্রির টাকা দিয়েই ঘনিষ্ঠ হয় ভাড়া করা নারীর সঙ্গে। তবে একা নয়, একই সময় আরেকজনও সেই নারীর সঙ্গে ঘনিষ্ঠ হয়।
ঘটনাটি বগুড়ার শাজাহানপুরের। নিহত নওফেল উপজেলার দাড়িগাছা হাটপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. ইসরাইল শেখ। সে উপজেলার দাড়িগাছা ইসলামী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
১৮ জুন নওফেলকে শ্বাসরোধে ও বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়। পরে ২০ জুন সন্ধ্যায় দাড়িগাছা ফুলবাড়ীয়া গ্রামের একটি ঝোপ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ওই দিনই মধ্যরাতে বগুড়ার শাজাহানপুর থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করা হয়। নিহতের বাবা মামলাটি করেন বলে জানান তদন্ত কর্মকর্তা শাজাহানপুর থানার এসআই মো. আরিফুল ইসলাম।