1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

হিলি থেকে অপহৃত মুদি দোকানিকে গোবিন্দগঞ্জে উদ্ধার, স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৪

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৭৬ Time View

দিনাজপুর জেলার হিলি থেকে আনোয়ার হোসেন (৪০)  নামের এক মুদি দোকানিকে অপহরণ করে তিন লক্ষ টাকা মুক্তিপণের দাবি করার অভিযোগে গোবিন্দগঞ্জ থেকে স্বামী-স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে হাকিমপুর থানা পুলিশ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ও অপহৃত দোকানিকে উদ্ধার করা হয়।

উদ্ধার মুদি দোকানি আনোয়ার হোসেন হিলি উপজেলার রাউতারা গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন:- বালু তুলতে গিয়ে গর্তে পড়ে প্রাণ গেল শ্রমিকের

গ্রেফতারকৃতরা হলো- জয়পুরহাট জেলার পাচঁবিবি উপজেলার বিদ্দিগ্রামের মৃত অফির উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৩৫) এবং তার স্ত্রী নাজমিন বেগম (৩০) এবং গোবিন্দগঞ্জ থানার বড়চাপচ এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আবু জাফর (৩০), একই এলাকার হবিবর রহমানের ছেলে ইসমাইল (৩৫)।

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গত বুধবার সন্ধ্যায় অপহরণকারীরা হিলি থেকে মুদি দোকানি আনোয়ার হোসেনকে অপহরণ করে নিয়ে অজ্ঞাতস্থানে আটকে রেখে অপহৃত ব্যক্তির মোবাইল ফোন থেকে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। পরে অপহৃত ব্যক্তির ছেলে হাকিমপুর থানায় একটি অভিযোগ দায়ের করে।

ওসি আরো জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি বিশেষ টিম আজ বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে স্বামী-স্ত্রীসহ চার জনকে আটক করে। এসময় অপহৃত মুদি দোকানি আনোয়ার হোসেনকেকে উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved