বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে যোগ দিয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার তিনি একটি মিনিবাসে করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নেতাদের সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানাতে ও জিয়ারত করতে যান।
যাত্রা শুরুর আগে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আহমেদ সাইফুর রহমান ছোটন বলেন, হিরো আলম মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন।
অপরদিকে হিরো আলম বলেন, প্রজন্ম লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সংগঠন। নামের সঙ্গে লীগ আছে কিন্তু এটি একটি সংগঠন ছাড়া কিছু নয়।