1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
হাটহাজারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠিত - Globalprime24.com
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

হাটহাজারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

বিগত কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় চট্টগ্রামের হাটহাজারী প্রেসক্লাবের আগামী দুই বছরের (২০২৪-২০২৫) জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সকালে হাটহাজারী পৌরসভা সদর উপজেলা পরিষদ মার্কেটেস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) সংগঠনের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়।

কমিটির সদস্যরা হলেন- সভাপতি কেশব কুমার বড়ুয়া (আজাদী/দেশ রূপান্তর), সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল (সম্পাদক-উত্তর চট্টলা), সহ-সভাপতি মোহাম্মদ হোসেন (দৈনিক আমাদের নতুন সময়), সাধারণ সম্পাদক এইচ এম মনসুর আলী (আজকের পত্রিকা), সহ-সম্পাদক খোরশেদ আলম শিমুল (মানবকন্ঠ/পূর্বকোণ), সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব (যুগান্তর/পূর্বদেশ), অর্থ সম্পাদক আজিজুল ইসলাম (আমাদের সময়), দপ্তর সম্পাদক মো. আলাউদ্দীন (আমাদের অর্থনীতি/একুশে পত্রিকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাজিম (সুপ্রভাত বাংলাদেশ), নির্বাহী সদস্য শিমুল মহাজন (উত্তর চট্টলা) এবং নির্বাহী সদস্য আসলাম পারভেজ (ইনকিলাব/চট্টগ্রাম মঞ্চ)।



এদিকে প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তিনজন নতুন সদস্যকে প্রেসক্লাবের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয়। তারা হলেন- মো. পারভেজ (সময়ের কাগজ), গিয়াস উদ্দিন (এনটিভি) ও কুতুব উদ্দিন (হাটহাজারী বার্তা)।

সভায় বক্তারা গণমাধ্যমকর্মীদের কল্যাণে প্রেসক্লাবের সদস্যদের সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। এছাড়া জনগণের কল্যাণে নিবেদিত সাংবাদিকতার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া এই প্রেসক্লাবের একতা এবং ঐতিহ্যকে সমন্বিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সভায় প্রেসক্লাবের উন্নয়নের জন্য একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved