1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

হাজারীবাগে বাসের ধাক্কায় দশ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ১২৯ Time View
দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু সন্তানকে হারিয়ে নির্বাক রিকশাচালক বাবা। ছবি- সংগৃহীত।

রাজধানীর হাজারীবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় দশ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম  মো. ফয়সাল (১০)। সে রায়ের বাজার জরিনা সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। তার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভূতুর দিয়া গ্রামের এবং সে রিকশাচালক মো. ফারুকের ছেলে। বর্তমানে হাজারীবাগ বউবাজার হাশেমের টিনশেড ৭৭/৭৬ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকতো সে। দুই ভাই ও দুই বোনের মধ্যে ফয়সাল তৃতীয়। তার বাবা ও মা রেহানা বেগম বাসাবাড়িতে কাজ করেন।

আরও পড়ুন- বড়াইগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নারীর মৃত্যু

নিহত শিশুর মামা নূর জালাল জানান, ফয়সাল হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সেখান থেকে সন্ধ্যা ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজারীবাগ থানা পুলিশের উও-পরিদর্শক এসআই একে আজাদ বলেন, বেড়িবাঁধ এলাকায় বাসের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের লাশ ঢামেক হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় যাত্রীবাহী সেন্ট্রাল পরিবহনের বাসটি ও একটি সিএনজি জব্দ করা হয়েছে। তবে বাসটির চালক পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved