নরসিংদী জেলার নরসিংদী সদর থানার চর দিঘলদী এলাকায় শুক্কুরী বেগম হত্যা মামলার আসামী ফসি উল্লাহ (৫৯) কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এনায়েতনগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ বিষয়ে রবিবার বিকেলে র্যাব-১১’র মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ভিকটিম শুক্কুরী বেগম ও তার পরিবারের সাথে আসামী পক্ষের পূর্ব থেকে জমি-জমা সংক্রান্তে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জেরে আসামীরা ২০০৪ সালের গত ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে শুক্কুরী বেগম বুকে ও পিঠে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলা দায়ের করেন।