1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

হত্যাকান্ডের ঘটনায় আপন মা-ভাইসহ ৪ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল আমিন হত্যার ঘটনায় মা এবং আপন ভাইসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পূর্ব সনমান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আল আমিনের মা নাসিমা বেগম, ভাই ইউসুফ, চাচাতো ভাই সৈয়দ হোসেন সাগর এবং প্রতিবেশী কবির হোসেন। র‌্যাবের দাবী পরিবারে সম্মান রক্ষার্থে হত্যা করা হয় আল আমিনকে। মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায় লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ অধিনায়ক জানান, নিহত আল আমিনের লাশ উদ্ধারের পর থেকে আমরা এই ঘটনাটি নিয়ে কাজ করছিলাম। কিন্তু এঘটনাটি নিয়ে আল আমিনের পরিবারের লোকজনদের অনীহা ও অসহযোগিতা পরিলক্ষিত হয়। এতে করে তার মা নাসিমা বেগম এবং ভাই ইউসুফকে সন্দেহ হয় আমাদের। পরবর্তীতে আমরা তাদেরকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করি। আল আমিন চুরি ও ছিনতাইয়ের কাজে জড়িত থাকার কারণে তার প্রতি বিক্ষুব্ধ হয়ে চাচাতো ভাই সৈয়দ হোসেন সাগর এবং প্রতিবেশী কবির ও জহির তাকে হত্যার পরিকল্পনা করে। এরই প্রেক্ষিতে গত ১০ জানুয়ারী সন্ধ্যায় আল আমিনকে তার বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দুরে একটি মাঠে সাগর, কবির, এবং জহির গামছা দিয়ে মুখ বেধে মারধর করে। পরে সাগর, কবির, জহির এবং আল আমিনের মামা শহিদুল্লাহ আল আমিনকে শ^াস রোধ করে হত্যা করে দুই জমির সরু রাস্তার (আইল) উপরে রাখা ঘাসের স্তুপের মধ্যে লুকিয়ে রাখে। এই ঘটনা আল আমিনের মা নাসিমা বেগম এবং ভাই ইউসুফ দেখে ফেলায় তাদেরকে ঘটনা প্রকাশ না করার হুমকি দেয় সাগর, কবির, জহির এবং শহিদুল্লাহ। এমনকি তাদেরকে এ বিষয়ে মামলা না করার জন্যও পরামর্শ দেয় তারা। এ ঘটনার তদন্তে কোন রকমের সহযোগিতা না করতে নানাভাবে চাপ প্রয়োগ করে। এমন বক্তব্যই দেয় আল আমিনের মা এবং ভাই। র‌্যাব-১১ অধিনায়ক আরো জানায়, আল আমিন নিহতের ঘটনার পর তার মা বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামী করে নারায়ণগঞ্জে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু পরবর্তীতে আমাদের জিজ্ঞাসাবাদে নাসিমা এবং তার ভাই ইউসুফ ঘটনার যে বর্ণনা দেন তাতে আমাদের সন্দেহ হয় যে তারাও ঘটনার সাথে জড়িত। তাই প্রাথমিকভাবে আমরা তাদেরকে এই মামলায় আটক করি। পরবর্তীতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এই বিষয়টি নিয়ে কাজ করবেন।

র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, নিহত আল আমিন (২২) মুলত এলাকায় চুরি এবং ছিনতাই কাজে জড়িত থাকায় তার পরিবারকে প্রায় সময়ই সমাজের কাছে বিব্রত হতে হতো এবং বারংবার জরিমানা দিতে হতো। এই নিয়ে গ্রামে স্থানীয় মেম্বারকে নিয়ে একাধিকবার সালিশও হয়। তার এরূপ আচরণের জন্য প্রায় সময়ই তার পরিবার তাকে শিকল দিয়ে বেঁধে রাখতো। গত ৯ জানুয়ারী সে শিকল খুলে পালিয়ে গেলে তাকে আর খুঁজাখুঁজি করে পাওয়া যায়নি। আল আমিন পালিয়ে যাওয়ায় তার পরিবার ও তার প্রতিবেশীরা পুনরায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে ভেবে তার প্রতি ক্ষুব্ধ হয়। এই ক্ষুব্ধতা থেকেই হয়তো আল আমিনকে হত্যার ঘটনাটি তার মা এবং ভাই জেনেও প্রকাশ করে নাই। আল আমিনের মা নাসিমা লাশ উদ্ধারের পর অজ্ঞাত নামে মামলাটি করে। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে পরিবারের সম্মান রক্ষার্থেই এই হত্যা কান্ডটি ঘটানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved