1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

হজের আগে আর ওমরাহ নয়

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৩১ Time View

আগামী ৪ জুনের পর এ বছর হজের আগে আর কাউকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না। এ ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সূত্র: গাল্ফ নিউজ।

এ বছর সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ২৭ জুন। তার আগে পালিত হবে পবিত্র হজ। আর হজের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং হজযাত্রীদের স্বাগত জানাতেই আর ওমরাহ পালন করতে দেওয়া হবে না।

সৌদি মন্ত্রণালয় আরও জানিয়েছে, যাদের ওমরাহ ভিসা ও অনুমতি দেওয়া হবে, তারা ওই ভিসা দিয়ে হজ পালন করতে পারবেন না। অর্থাৎ হজের জন্য আলাদাভাবে অনুমতি নিতে হবে।

খবরে বলা হয়েছে, যাদের কাছে ওমরাহ পালনের অনুমতিপত্র আছে, আগামী ২০ জ্বিলকদ তথা ৮ জুনের মধ্যে তাদের বাধ্যতামূলকভাবে মক্কা নগরী ছাড়তে হবে।

এর আগে সম্প্রতি সৌদি আরবের জন নিরাপত্তা বিভাগের সাধারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে, যাদের কাছে হজ মৌসুমের কাগজপত্র থাকবে না তাদের মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশনা জারি করে বলা হয়, অনুমতিপত্র না থাকলে যে সব গাড়ি ও প্রবাসী মক্কা নগরীর বাইরে থাকেন, তাদের হজের মৌসুমে শহরটি ছেড়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved