1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৯৪ Time View
প্রতীকী ছবি।

গাজীপুরের শ্রীপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার (৩১ অক্টোবর) উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের সাতখামাইর এলাকার চেরাগ আলী মাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মিঠুন (১৭) পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার চৌড়াপাড়া গ্রামের হারিছ ব্যাপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হোসেন বলেন, মোটরসাইকেলের গতি অনেক বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় ওই মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

শ্রীপুর থানার এসআই প্রদীপ কুমার বলেন, সকালে নিহত চালক মিঠুন তাঁর এক ভাইকে মাওনা চৌরাস্তায় বাসে উঠিয়ে দেন। এরপর বাড়ি ফেরার পথে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved