1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

স্বামীর চাপাতির আঘাতে স্ত্রী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৪ Time View

মাদারীপুরের রাজৈরের পৌর এলাকার হৃদয়নন্দী এলাকায় স্বামীর চাপাতির কোপে স্ত্রী গুরুতর আহত হয়ে ফরিদ
পুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্বামী রাজৈর উপজেলার ঘোষালকান্দি এলাকার বাদশা শেখের ছেলে লাভলু শেখ। ঘটনার পর থেকে লাভলু পলাতক রয়েছে।

আহতের আপন ভাই হৃদয় বেপারী আজকের পত্রিকাকে জানান, ‘বেশ কয়েক দিন ধরে অসুস্থ হয়ে আমার মা রাজৈর হাসপাতালে ভর্তি রয়েছে। আমার বোন মাকে সেবা করার কথা বললে দুলাভাই ক্ষিপ্ত হয়ে যায়। শনিবার দিবাগত রাত নয়টার দিকে আমার বোন নিজ বাড়ি থেকে আমাদের বাড়িতে আসার পথে হামলা করে লাভলু। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।’

হৃদয় বেপারী আরও বলেন, আমার বোন রিক্তা আক্তারকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে রাজৈর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ভুক্তভোগীরা এখনো কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved