1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সিরাজদিখানে ৫ হাজার পরিবার পেল সালমা ইসলাম এমপির ঈদ উপহার

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ১৮৪ Time View

সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী, যমুনা গ্রুপের চেয়ারম্যান এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির পক্ষ থেকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ হাজার অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।



সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ৯টি ওয়ার্ডে মালখানগর, রশুনিয়া, ইছাপুরা, লতব্দী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ও নাটেশ্বর, কাজীরবাগ গ্রামের অসহায় সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহারের শাড়ি বিতরণ করা হয়।



বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া বকুলতলা থেকে মধ্যপাড়া ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ শুরু করেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির পক্ষে মাসুদ করিম পাপ্পু।



মাসুদ করিম পাপ্পু বলেন, প্রতিবছরের মতো এবারও এ এলাকার কৃতী সন্তান, আমার বড় বোন সাবেক মন্ত্রী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি আপনাদের জন্য ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি পাঠিয়েছেন। তিনি সবসময় এই এলাকার কথা ভাবেন। আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলেন, এখনো আছেন। কিছু পাওয়ার জন্য তিনি ঈদ উপহার দিতে আসেননি, তিনি আপনাদের ভালোবাসেন তাই এ ঈদ উপহার পাঠিয়েছেন। আপনারা সবাই অ্যাডভোকেট সালমা ইসলাম এবং আমাদের জন্য দোয়া করবেন যেন সারাজীবন এভাবে আপনাদের পাশে থাকতে পারেন।



এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রুবিয়া আক্তার, হাসনা হেনা, লুৎফা বেগম, মো. দীন ইসলাম, আবুল হোসেন, মো. আসাদুজ্জামান, মো. শামীম শেখ, মো. মাহমুদ, ওমর ফারুখ তালুকদার, মো. আবু বক্কর খাঁন, মো. শাহবুদ্দিন খান. জাকির হোসেন বেপারি, জয়ন্ত ঘোষ, কামাল হোসেন লাল, আবু সাঈদ, কামরুজ্জামান মিষ্টি, মো. আওলাদ, মো. হযরত ও ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved