ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা শাখার সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারী) রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী কারিমীয়া কওমীয়া মাদ্রাসা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইশা ছাত্র আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহ্বায়ক এইচ এম শাহিন আদনানের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুহাঃ খালেদ সাইফুল্লাহ সানভীরের সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মদ নূর হোসেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এম.শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা দ্বীনি সংগঠনের ছদর মাওলানা মুজিবুর রহমান, থানা আন্দোলনের সভাপতি মুহাম্মদ বিল্লাল হোসেন, ছাত্র আন্দোলনের নগর সহ-সভাপতি মাহাদী হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুকসহ আমন্ত্রিত মেহমান, শিক্ষাবিদ, থানা ও ওয়ার্ড শাখার নেতৃত্ববৃন্দ।
এসময় এইচ এম শাহীন আদনানকে সভাপতি, মুহাম্মদ হাসিম আমলাকে সহ-সভাপতি এবং মুহাঃ খালেদ সাইফুল্লাহ সানভীরকে সাধারণ সম্পাদক করে ২০২০ সালের আহবায়ক কমিটি বিলুপ্ত করে ২০২১ সালের নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এম.শফিকুল ইসলাম। অচিরেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সভায় উল্লেখ করা হয়।