1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে বাইক আরোহী যুবককে পিটিয়ে হত্যা করলো বনভোজনের যাত্রীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৯৪ Time View
সিদ্ধিরগঞ্জে বাইক আরোহী যুবককে পিটিয়ে হত্যা করলো বনভোজনের যাত্রীরা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বাইক আরোহী যুবককে পিটিয়ে হত্যা করেছে ঢাকা-চট্টগ্রামগামী একটি বাসের যাত্রীরা। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) রাত সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় পিডিকে পাম্পের সামনে এ ঘটনাটি ঘটে।



এ ঘটনায় নিহতের চাচা জজ মিয়া বাদী হয়ে ঐ বাসের চালক-হেলপারসহ ২০/২৫ জনকে অজ্ঞাত নামা আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। নিহত বাইক আরোহী মো. আবু সুফিয়ান মিজমিজি পশ্চিমপাড়া বড়বাড়ী পুকুরপাড় এলাকার মৃত গোলজার হোসেন বকুলের ছেলে। বাসের যাত্রীরা ঢাকার গুলিস্তানের বঙ্গবাজার সিটি প্লাজা মার্কেটের দোকান কর্মচারী। তারা বনভোজনে কক্সবাজার যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।



নিহতের চাচা জজ মিয়া জানান, আবু সুফিয়ান (২৫) ও তাহার বন্ধু অনিক সরকার হৃদয় (২৪) বুধবার রাতে মোটর সাইকেলযোগে ঢাকার গুলিস্তান থেকে সাইনবোর্ড হয়ে নিজ বাড়ী ফেরার পথে ঘটনাস্থলে পৌছালে মোটর সাইকেলটিকে (ঢাকা মেট্রো ব-১৪-৪৬৪৯) সি.ডি.এম ট্রাভেলস পরিবহনের বাসের চালক চাপ দেয়। তখন মোটর সাইকেলযোগে বাইক আরোহীরা বাসটিকে থামালে বাসের মধ্যে থাকা চালক, হেলপার ও বনভোজনগামী আনুমানিক ২০/২৫ জন অজ্ঞাতনামা যাত্রী গাড়ী হতে নেমে বাইক আরোহীদের এলোপাথারীভাবে মারধর করে। একই সময় তাদের কয়েকজন আবু সুফিয়ানের গলায় পা দিয়ে চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এতে আবু সুফিয়ান গুরুতর আহত হয়। এসময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সাইনবোর্ড প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়ানকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের সদস্যরা বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।



সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান (পিপিএম বার) জানায়, বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানাড়পাড় এলাকায় সুফিয়ান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের চাচা জজ মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved