1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৯৮ Time View

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে দেশীয় অস্ত্র ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

আজ রোববার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ৩ টায় নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১’র সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে রোবাবার রাত ১ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় কাঁচপুর ব্রীজের পশ্চিম পাশ হতে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে দেশীয় অস্ত্র উদ্ধারসহ তাদের হাতে-নাতে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাকু, ১টি রামদা ও ১টি ছোড়া উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জের মিজমিজির মোঃ আনোয়ার হোসেন (৩২), মোঃ আক্তার হোসেন (৩০), পাইনাদী মধ্য পাড়া এলাকার মোঃ মনির হোসেন (৩৫) এবং পাইনাদী ধনুহাজী এলাকার মোঃ রওশন আলী(৩৫)।

আরো পড়ুন; নারায়ণগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ জানায়, গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। এই সংঘবদ্ধ ডাকাত চক্র বড় বড় দোকান টার্গেট করে অতর্কিতভাবে হামলা করে এবং অস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে দোকানলুট করে মুহুর্তের মধ্যে পালিয়ে যায়। ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকায় তাদের অপরাপর সহযোগীদের নিয়ে দোকানে ও চলন্তগাড়িতে ডাকাতি করে আসছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া এই রকম বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির সঙ্গে এই সংঘবদ্ধ ডাকাতচক্রের সদস্যরা জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

এদিকে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়ধীন রয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved