1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে চোরাই তেল ও ট্যাংকার ট্রাকসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ২০০ Time View
সিদ্ধিরগঞ্জে চোরাই তেল ও ট্যাংকার ট্রাকসহ যুবক গ্রেফতার [ছবি: সংগৃহীত]

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ১০ হাজার লিটার চোরাই ফার্নিশ তেলসহ জাহাঙ্গীর আলম(২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)-১১।

https://ibb.co/gv7Zk2X

আজ সোমবার (১১জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় র‍্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল রবিবার(১০ জানুয়ারি) রাত ১১ টায় মহানগরীর সিদ্ধিরগঞ্জ থানাধীন ছাপাখানা এলাকার হান্নান প্রধানের ফার্নিশ তেলের হাউজে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত ১টি তেলের ট্যাংকার ট্রাক জব্দ করে র‍্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। পলাতক আসামি হান্নান প্রধানের প্রত্যক্ষ মদদে উক্ত ডিপো হতে অবৈধ উপায়ে তেল সংগ্রহ করে মাটির নিচে ৫০থেকে ৬০ হাজার লিটার ধারণ ক্ষমতার তেলের হাউজ তৈরি করে চোরাই ফার্নিশ তেল গোডাউনে মজুদ করা হয়। সেই তেল রাতের আঁধারে তেলের ট্যাংকার ট্রাকে করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ ও বিক্রয় করে আসছিলো তারা। গ্রেফতারকৃত আসামি ও পলাতক আসামির পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ এবং মজুদ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলেও জানান তিনি।

জসিমউদ্দীন চৌধুরী আরো জানান, পলাতক আসামি হান্নান প্রধান (৩৮) এর বিরুদ্ধে ইতোঃপূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় বিভিন্ন অপরাধ সংঘটনের দায়ে ১০টি মামলা চলমান রয়েছে।

গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved