নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ঢাকা- চট্টগ্রামে মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় ফয়সাল আহমেদ সুজন (২৮) ও ফয়সাল আরাফাত (৩০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা দুই জন সম্পর্কে চাচাতো ভাই।
আজ সোমবার (১৭ মে) সকাল ৮ টায় নগরীর সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত দুই যুবক হলেন, কুমিল্লা জেলার চান্দিনার নজরুল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ সুজন ও একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে ফয়সাল আরাফাত। ফয়সাল আরাফাত রাজধানীর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও ফয়সাল আহমেদ সুজন বসুন্ধরা গ্রুপে কর্মরত ছিলেন।
আরও পড়ুন- সিরাজগঞ্জে পৃথক দূর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুর্ঘটনার পর অজ্ঞাত কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান ওসি।