বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কোরআনখানি, দোয়া মাহফিল, কাঙ্গালীভোজসহ নানা আয়োজন করেছেন বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাওলানা হাবিবুল্লাহ কাঁচপুরী।
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড রবিবার (১৫ আগষ্ট) দুপুরে এলাকায় এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক শ্রী মাখন চন্দ্র সরকার, মোঃ আনোয়ার হোসেন, মহিউদ্দিন, রুহুল আমিন, হাজী বিল্লাল হোসেন, সালাহউদ্দিন, সেলিম, আমিন উদ্দিন, আলাউদ্দিন ও আবুল বাশার প্রমুখ।