1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ পুলিশ সদস্যসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৩০ মে, ২০২১
  • ১৬৬ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবা বিক্রির দায়ে পুলিশের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) ও এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এসময় ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব সদস্যরা। এ ঘটনায় রবিবার (৩০ মে) দুপুরে তাদেরকে আদালতে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) হলেন শাহ মোহাম্মদ ইমাম উদ্দিন (৩২)। তিনি ডিএমপির ডেমরা থানায় কর্মরত ছিলেন। মাদক ব্যবসায়ী নাছির উদ্দিন (৩৫) সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার মৃত জাফর আলীর ছেলে।

এর আগে শনিবার (২৯ মে) দুপুরে নাসিক ৩ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাঘমারা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। রাতে তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব। এ ঘটনায় রবিবার সকালে র‌্যাব-১০ পুলিশ পরিদর্শক নিজাম উদ্দিন শেখ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক বিরোধী আইনে মামলা (মামলা নং ৪৭) দায়ের করেন।
র‌্যাব মামলার এজহারে উল্লেখ করেন, মাদক ব্যবসায়ী নাসিরকে (৩৫) ইয়াবাসহ গ্রেফতারের পর সে স্বীকার করে ডেমরা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) শাহ মোহাম্মদ ইমাম উদ্দিন ইয়াবা বিক্রি করার জন্য তাকে দিয়েছে। ইয়াবা ট্যাবলেট এর মালিক এএসআই শাহ মোহাম্মদ ইমাম উদ্দিন।
এদিকে পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী নাসির উদ্দীন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ডেমরা ও সিদ্ধিরগঞ্জ থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিাসার্স ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম জানান, আসামীদের আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved