নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফিন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের আয়োজন করেছে হযরত আমানত শাহ সিকিউরিটিজ লিমিটেডের ডিজিটাল বুথ ব্রাঞ্চ।
গত ১৩ জানুয়ারি সিদ্ধিরগঞ্জের হাজী রজ্জব আলী সুপার মার্কেটের ডিজিটাল বুথ ব্রাঞ্চ কার্যালয়ে এ প্রোগ্রামের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হযরত আমানত শাহ্ সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজার মোহাম্মদ শফিউল আজম, হযরত আমানত শাহ্ সিকিউরিটিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মো: শাহ্জাহান, হযরত আমানত শাহ্ সিকিউরিটিজ লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মির্জা রাসেল বেগ, ইনভেস্টর মো: সোহাগ খাঁন, আব্দুল কাদির, আতিকুর রহমান, আব্দুস ছাত্তার, ফয়সাল ভূঁইয়া ও সাইফুল ইসলাম প্রমুখ।