1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৬৮ Time View

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান  (র‌্যাব)-১১।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টারদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‌্যাব-১১’র সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১১’র অধিনায়ক সাইফুল লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাত সোয়া ১২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৩টি চাপাতি, ১টি হাতুড়ি ও ৪৪টি ককটেল জব্দ করা হয়।

https://ibb.co/fCDHXSt

গ্রেফতারকৃত ডাকাতরা হলো- মো. বাবুল হোসেন (৩২), মো. সেলিম (৩২), মো. রিপন ভূঁইয়া (২৬), মো. রবিউল ইসলাম (২৬), মো. আব্দুর রশিদ (৪৫), মো. রফিকুল ইসলাম (৪০) ও মো. জাবেদ হোসেন (২৯)। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১১’র সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১’র অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে সাইফুল লেঃ কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রায় ২ মাস যাবৎ কঠোর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে এই ডাকাত দলকে সনাক্ত করে র‌্যাব। অতঃপর র‌্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-শস্ত্রে সজ্জিত অবস্থায় ওই চক্রের ৭ সাত সদস্যকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন:- না’গঞ্জে লবণভর্তি কাভার্ডভ্যানে মিলল ১৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২

তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এই সংঘবদ্ধ ডাকাত চক্র বড় বড় স্বর্ণের দোকান টার্গেট করে অতর্কিতভাবে হামলা করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণের দোকান লুট করে মুহুর্তের মধ্যে পালিয়ে যায়।

দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন এলাকায় তাদের অপরাপর সহযোগীদের নিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি করে আসছে। স্বর্ণের দোকান ডাকাতির জন্য তারা সন্ধ্যা থেকে দোকান বন্ধের আগ মুহূর্ত পর্যন্ত সময়কে বেছে নেয়। বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন এলাকায় স্বর্ণের দোকানে ঘটে যাওয়া এই রকম বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির সঙ্গে এই সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা লক্ষীপুর জেলার সদর উপজেলার কলেজ রোড এলাকায় একটি স্বর্ণের দোকানে ডাকাতি করার উদ্দেশ্যে রওনা দেয়ার জন্য সংঘবদ্ধ হয়ে অবস্থান করছিল।

কয়েকদিন আগে ডাকাতির উদ্দেশ্যে ককটেল বানানোর সময় এই আন্তঃজেলা ডাকাত দলের প্রধান গ্রেফতারকৃত আসামী মোঃ বাবুল হোসেন এর পা বিস্ফোরণে পুড়ে যায়। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved