1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

সিংগাইরে আইএফআইসি ব্যাংকের শাখার উদ্বোধন

গ্লোবাল প্রাইম নিউজ ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৪৩ Time View

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারে আইএফআইসি ব্যাংক লিমিটেডের শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১১টায় চারিগ্রাম বাজারস্থ নিশাত প্লাজার দ্বিতীয় তলায় এ শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের মানিকগঞ্জ শাখার জুনিয়র অফিসার মো. সোহরাব হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের মানিকগঞ্জ শাখা ম্যানেজার মাসুদ পারভেজ খান।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারিগ্রাম ইউপি চেয়ারম্যান সাজেদুল আলম স্বাধীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান খান, চারিগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. ওহাব আলী পোদ্দার, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আওলাদ হোসেন, বায়রা কলেজের প্রভাষক নোয়াব আলী, চারিগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. দুলাল হোসেন, আওয়ামী-যুবলীগের চারিগ্রাম ইউনিয়নের সভাপতি দেওয়ান রিপন, চারিগ্রাম বাজার জুয়েলারী সমিতির সভাপতি মো. মানিক হাসান প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংকের চারিগ্রাম শাখার ইনচার্জ অনিক দে, বিশিষ্ট ব্যবসায়ী হাজী খলিলুর রহমান, চারিগ্রাম ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. দাদন মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবদুল মান্নান, নিশাত প্লাজার স্বত্ত্বাধিকারী মো. ফারুক হোসেন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved