ঢাকার সাভারে গাড়ী চাপায় পারভেজকে (২৩) নামে একজন প্রকৌশলী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে সাভারের বলিয়াপুর এলাকার এন.আর পাম্পের সামনে সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ নোয়াখালী জেলার সুদারাম থানার শৌলকিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি সাভার থানাধীন আবেদ মনসুর কনস্ট্রাকশন কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকার এন.আর ফিলিং স্টেশনের সামনে অজ্ঞাত একটি পরিবহন মোটরসাইকেল চালক পারভেজকে চাপা দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই মারা যান তিনি। পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।