আওয়ামী লীগ নেতা এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আবদুল মজিদ মণ্ডলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন- রাজধানীর গেন্ডারিয়া থেকে যুবক নিখোঁজ
বৃহস্পতিবার ঢাকায় তার নিজ বাড়িতে মারা যান সাবেক সংসদ সদস্য মজিদ মণ্ডল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।