1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

সাত দিনের মধ্যে অবৈধ ব্যানার ফেস্টুন পোস্টার অপসারণের নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১২৯ Time View

আগামী সাত দিনের মধ্যে রাজধানী ঢাকায় অবৈধভাবে লাগানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণের নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।



ডিএনসিসির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি বা ভবনের ছাদে বা দেওয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি বিলবোর্ড ইত্যাদি স্থাপন করা হয়েছে।



আগামী সাত দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি বা ভবনের ছাদে বা দেওয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি বিলবোর্ড ইত্যাদি স্থাপন করেছেন তাদেরকে নিজ দায়িত্বে বর্ণিত ফলক পোস্টার বা ব্যানার বা বিলবোর্ড বা এলইডি ইত্যাদি অপসারণের জন্য অনুরোধ করা হলো।

অন্যথায়, নির্ধারিত সময়ের পর উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved