1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

সাংবাদিকককে হেনস্তাকারী সেই পুলিশ সদস্য প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৭১ Time View

জাতীয় সংসদ ভবনের সামনে লাইভ সংবাদ পরিবেশনের সময় সাংবাদিককে হেনস্তা করার ঘটনায় সেই আলোচিত পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঐ পুলিশ কনেস্টবলের নাম মো. শাহিনুর রহমান। তিনি ডিএমপির প্রতিরক্ষা বিভাগ কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, গতকাল সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে নাগরিক টিভির সাংবাদিক বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ বিষয়ে লাইভ সম্প্রচার করার সময় ডিএমপির প্রতিরক্ষা বিভাগের কনস্টেবল শাহিনুর রহমান সাংবাদিকের মাইক্রোফোন (বুম) কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটায়।

বিষয়টি ডিএমপি কমিশনারকে অবহিত করা হলে তিনি কনস্টেবল শাহিনুর রহমানকে অপেশাদার আচরণ করায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। অভিযুক্ত কনস্টেবল শাহিনুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রোববার (১১ ডিসেম্বর) বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ খবর সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে সরাসরি সম্প্রচার করার সময় নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার সাইদ আরমানের মাইক্রোফোন কেড়ে নিয়ে তাকে সেখান থেকে সরিয়ে দেন কনস্টেবল শাহিন।
একজন সাংবাদিককে এভাবে দায়িত্ব পালনে বাধা দেওয়ার ওই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়লে সমালোচনার মুখে পড়ে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved