1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে: পরিবেশ মন্ত্রী - Globalprime24.com
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে: পরিবেশ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ১২৭ Time View
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন। ফাইল ছবি, সংগৃহীত।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জনগণকে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব থেকে রক্ষা করতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করছে। অভিযোজন আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার হলেও, টেকসই উন্নয়নের লক্ষ্যে কম কার্বন নিঃসরণেও বাংলাদেশ তার প্রতিশ্রুতি মতো কাজ করে চলেছে । তিনি বলেন, ঝড়ের তীব্রতা কমানোসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসে বৃক্ষরোপণের মাধ্যমে উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী তৈরির কাজ চলমান আছে।

আজ সোমবার (১৮ই জানুয়ারি) আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন কেন্দ্র (আইসিসিএসিএডি), গ্লোবাল সেন্টার অ্যাডাপ্টেশন (জিসিএ) এবং জলবায়ু ক্ষতিগ্রস্থ ফোরাম (সিভিএফ) এর যৌথভাবে আয়োজিত ৭ম বার্ষিক গবেষণা গ্লোবাল সম্মেলনের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সরকারি বাসভবন হতে যুক্ত হয়ে ভাষণ প্রদানকালে পরিবেশ মন্ত্রী এ কথা বলেন।

 

আরো পড়ুন- মানুষ উন্নয়ন চায় বলেই আ’লীগের প্রার্থীগণ বিজয়ী হয়েছে: সেতু মন্ত্রী

 

পরিবেশ মন্ত্রী বলেন , তাঁর মন্ত্রণালয় দেশের সবচেয়ে অসহায় ও দুর্বল জনগোষ্ঠীকে সম্ভাব্য সকল সহায়তা দেয়ার লক্ষ্যে কাজ করছে । তিনি বলেন, বর্তমান সরকার একটি জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রস্তুত শুরু করেছে, দীর্ঘমেয়াদী কৌশলগত ১০০ বছরের ডেল্টা প্লান ২১০০ অনুমোদিত এবং গৃহীত হয়েছে। জলবায়ু ক্ষতিগ্রস্থ ফোরাম (সিভিএফ) এর সভাপতি হিসেবে বাংলাদেশ বর্তমানে এবং ভবিষ্যতে জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধির কার্যক্রম জরুরিভাবে জোরদার করতে কাজ করছে।

ওয়েবিনারে জিসিএ এর সহ-সভাপতি বান কি মুন, পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী এবং জিসিএর বিশিষ্ট ফিলো আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিসিএইডির পরিচালক অধ্যাপক ড সালিমুল হক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved