1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০৭ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (অনার্স) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত গুচ্ছসহ সব বিশ্ববিদ্যালয়ে ধাপে ধাপে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি পরীক্ষায় সময় নির্ধারণ করা হয়নি। পরে তারিখ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের (এইউবি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এইউবি’র সভা শেষে জানা গেছে, দেশে প্রথমবারের মতো ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে আগামী জুনের শেষের দুই শনিবার ও জুলাইয়ের প্রথম দুই শনিবার ধাপে ধাপে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের পরীক্ষা আয়োজন করা হবে। গুচ্ছতে ৭টি কৃষি বিশ্ববিদ্যালয়ে ২৯ মে ভর্তি পরীক্ষা হবে।

অন্যদিকে আগামী ১০ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। ১২ জুন রুয়েট, চুয়েট ও কুয়েটে গুচ্ছতে ভর্তি পরীক্ষা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২১, ২২, ২৭ ও ২৮ জুন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ১৮ জুন পর্যন্ত ভর্তি পরীক্ষা নেয়া হবে।

এছাড়াও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ১৮ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২৭ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে ৪ ও ৫ জুন পরীক্ষা আয়োজন করা হবে।

রাজশাহী, চবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়নি। তবে তা খুব দ্রুততম সময়ে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved