1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শ্রম আইন বিলে ত্রুটি ছিল: আইনমন্ত্রী - Globalprime24.com
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শ্রম আইন বিলে ত্রুটি ছিল: আইনমন্ত্রী

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪ Time View
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ছবি-সংগৃহীত।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংসদে পাশ হওয়া বাংলাদেশ শ্রম আইন (সংশোধনী) বিলে কিছু ত্রুটি ছিল। ওই সময় তাড়াহুড়া করে অনেক বিল সংসদে পাশ হয়েছিল। আগামী নতুন সংসদের প্রথম অধিবেশনে বিলটি সংশোধন করে পুনরায় উপস্থাপন করা হবে। তারপরে সেটা পাশ হবে। মন্ত্রী বুধবার (৬ ডিসেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এ সংশোধনের বিলটি মন্ত্রিসভায় অনুমোদন নেওয়ার কোনো প্রয়োজন হবে না। বিলে এক জায়গায় শ্রমিকদের অধিকার ক্ষুন্ন হয়েছে। শ্রম মন্ত্রণালয় যখন বিষয়টি বুঝতে পেরেছে তখনই রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। সে কারণে রাষ্ট্রপতি আইনানুগভাবে বিলে স্বাক্ষর না করে তা ফেরত পাঠিয়েছেন।

আনিসুল হক বলেন, এখন যেহেতু অধিবেশন শেষ, আগামী নতুন সংসদের প্রথম অধিবেশনে বিলটি ওই জায়গায় সংশোধন করে পুনরায় উপস্থাপন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved