শেরপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো চার অটোরিকশা যাত্রীর। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
আজ রবিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বালির ঘাটে পুঁতে রাখা অর্ধগলিত লাশ উদ্ধার
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আল মামুন জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে ঝিনাইগাতী থেকে শহরে যাওয়ার সময় বিপরীতমুখী একটি ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
ওসি আরো জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।