1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শেখ হাসিনা ও বাংলাদেশকে থামিয়ে রাখা যাবে না: পানিসম্পদ উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ৯ মার্চ, ২০২২
  • ৮৭ Time View
শেখ হাসিনা ও বাংলাদেশকে থামিয়ে রাখা যাবে না: পানিসম্পদ উপমন্ত্রী
পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম- ফাইল ফটো

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বিএনপি যতই ষড়যন্ত্র ও চক্রান্ত করুক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশকে থামিয়ে রাখা যাবে না।
বুধবার শরীয়তপুর জেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামীম বলেন, একদিকে উন্নয়নের জয়গান, অন্যদিকে শুরু হয়েছে দেশবিরোধী ষড়যন্ত্র। বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, জনগণের আস্থা অর্জনে ব্যর্থ- এমনকি রাজপথ দখলে রাখতেও ব্যর্থ। সবদিক দিয়ে ব্যর্থ বিএনপি নানামুখী ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ সরকারেও আছে, রাজপথেও আছে। আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এদেশের জনগণের অকুণ্ঠ সমর্থন আছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন কমিশনের অধীনেই হবে। সেই নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগই আবারও ক্ষমতায় আসবে।



বিএনপির উদ্দেশ্যে এনামুল হক শামীম বলেন, বিএনপি যতই ষড়যন্ত্র ও চক্রান্ত করুক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশকে থামিয়ে রাখা যাবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুলরা যতই ঐক্যের জোট করার কথা বলুক না কেন তাদের দলের নেতা কর্মীরাই তাদের ঐক্যের সঙ্গে নেই। বিএনপি আজ জনবিচ্ছিন্ন দল।

উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উন্নয়নের ভিত তৈরি করে দিয়েছেন। তার দূরদর্শী নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ, বাংলাদেশ আজ বিশ্বে প্রশংসিত। তাই বিএনপির লাফালাফি বেশি দিন থাকবে না।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, আইন সম্পাদক আবুল কালাম আজাদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. খবিরুজ্জামান বাচ্চু, সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, দেলোয়ার হোসেন তালুকদার, নড়িয়া উপজেলার সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved